৩৪০০ কোটির প্রকল্পের শিলান্যাস করলেন মোদী
ODD বাংলা ডেস্ক: সুরাটের জন্য় ৩৪০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, এই শহর দেশের অন্য়তম নিরাপদ ও সুবিধানজনক হিরের বাণিজ্য়িক হাব হিসাবে গড়ে তোলা হবে।Diamond Research and Mercantile (Dream) প্রজেক্টটি সম্পূর্ণ হওয়ার পরেই এই গোটা বিষয়টি বাস্তবায়িত হবে,জানিয়েছেন প্রধানমন্ত্রী।সামনেই বিধানসভা নির্বাচন। দুদিনের গুজরাত সফরে এসেছেন মোদী। ড্রিম সিটির মূল প্রবেশদ্বারের সূচনার পরে নতুন আশার কথা শোনালেন তিনি। এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের শিল্যানাসও করেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী জানিয়েছেন, ড্রিম সিটি প্রজেক্টটা শেষ হওয়ার পরে সুরাট বিশ্বের অন্যতম সুরক্ষিত ও সুবিধাজনক হিরের বাণিজ্যিক হাব হিসাবে গড়ে উঠবে।





Post a Comment