ববিতার পর এবার প্রিয়াঙ্কা, আরও এক চাকরিপ্রার্থীকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

ODD বাংলা ডেস্ক: ববিতার পর এবার প্রিয়াঙ্কা সাউ, চতুর্থীর দিন আদালতের দ্বারস্থ হওয়া চাকরিপ্রার্থীকে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষায় উপযুক্ত নম্বর থাকা সত্ত্বেও চাকরি পাননি প্রিয়াঙ্কা এবং তাঁর থেকে কম নম্বর পেয়ে অনেকে চাকরি করছেন, এই মর্মে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার এই মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে ওঠে। এদিন বিচারপতি ২৮ অক্টোবরের মধ্যে প্রিয়াঙ্কাকে নিয়োগ দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ১১ থেকে ২১অক্টোবরের মধ্যে কাউন্সেলিং করিয়ে সুপারিশপত্র দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। কাউন্সিলিংয়ের সময় বাড়ির কাছাকাছি তিনটি স্কুল নির্বাচন করার সুযোগ প্রিয়াঙ্কাকে দিতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.