সম্পর্ক ভাঙছে রণবীর-দীপিকার! জোর গুঞ্জন টিনসেল টাউনে

ODD বাংলা ডেস্ক: রণবীর এবং দীপিকার সম্পর্কে নাকি বড়সড় ফাটল দেখা দিয়েছে। ক্রমশ সেই ফাটল চওড়া হচ্ছে বলে দাবি করছেন অনেকেই। দীপিকা পাড়ুকোনের অসুস্থতাকেও আতসকাচের নীচে রাখছেন অনেকেই। সম্পর্কের টানাপোড়েনের সঙ্গে অভিনেত্রীর অসুস্থতার বিষয়টি জড়িয়ে নেই তো? প্রশ্ন তুলছেন অনেকে। বিষয়টি নিয়ে জোর জল্পনা চলছে। এই পরিস্থিতিতে নীরবতা ভাঙলেন রণবীর সিং। তাঁর দাবি, সবটাই মিথ্যে। সংবাদমাধ্যমকে রণবীর জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে।রণবীর সাফ জানিয়ে দিয়েছেন, যা রটছে সবটাই ভুয়ো। এক অ্যাওয়ার্ড সেরেমনিতে অংশ নেওয়ার সময় তাঁকে প্রশ্ন করা হয় ব্যাপারটি নিয়ে। সে সময় রণবীর বলেন, "২০১২ সালে আমাদের মোলাকাত হয়েছিল। এরপরেই আমরা পরস্পরকে ডেট করতে আরম্ভ করি। ১০ বছর কেটে গিয়েছে। ২০২২ সালে দাঁড়িয়ে আছি আমরা। দীপিকা এবং আমি আজও একে অপরকে শ্রদ্ধা করি। পরস্পরকে ভালোবাসি। আমি ওঁর থেকে অনেক কিছু শিখেছি।"

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.