পথশিশুদের মুখে ফুটল হাসি, অভিনব পদক্ষেপ নিলেন উদ্যোগপতি প্রিয়াঙ্কা চৌধুরি

ODD বাংলা ডেস্ক: দুর্গাপুজো এক মহা মিলনের উৎসব। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে পুজো কিন্তু সব্বার। এই দুর্গাপুজোই সেই সময়, যখন ঘরের মানুষ ফেরেন ঘরে। কাজের প্রয়োজনে দূরে থাকা মানুষ ফেরে নিজের লোকের কাছে। কিন্তু আমাদের সমাজে এমন অনের মানুষ রয়েছেন, যাঁরা ভাগ্যের ফেরে একা। কথা হচ্ছে অনাথ পথশিশুদের, যাঁদের কাছে পুজো বলতে বিশেষ কিছুই নয়, তা অন্যান্য আর পাঁচটা দিনের মতোই। তবে তাঁদের মুখে হাসি ফোটাতে কলকাতার বুকে অভিনব পদক্ষেপ নিলেন উদ্যোগপতি প্রিয়াঙ্কা চৌধুরী। ২৮ সেপ্টেম্বর, তৃতীয়ার দিনে এসি বাসে অনাথ পথ শিশুদের নিয়ে প্যান্ডেল ভ্রমণ করালেন তিনি। সেই সঙ্গে শিশুদের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে তাদের বস্ত্র ও খাবার সামগ্রীও বিতরণ করবেন তিনি। তাঁর সংস্থা ক্লিনটেক-এর তত্ত্বাবধানে এই উদ্যোগ নেওয়া হয়। প্রিয়াঙ্কা-র এই উদ্যোগে সঙ্গী হয়েছিলেন অভিনেতা সুজয় প্রসাদ চ্যাটার্জী-ও। 

অল বেঙ্গল উইমেন্স ইউনিয়নের এই শিশুরা এদিন যে পাঁচটি ঠাকুর দেখল সেগুলি হল সমাজসেবী সংঘ, ত্রিধারা, চেতলা অগ্রণী, সন্তোষ মিত্র স্কোয়ার, এফডি। প্রিয়াঙ্কা চৌধুরীর কথায়, সাধারণ মানুষের মতো উৎসবের আনন্দ যাঁরা উপভোগ করতে পারেন না, তাঁদের কাথে পৌঁছে আনন্দ পৌঁছে দেওয়াই তাঁর উদ্দেশ্য।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.