হিজাব পরায় ছাত্রীকে ক্লাসে ঢুকতে বাধা, কেরলে স্কুলের সামনে প্রবল বিক্ষোভ!
ODD বাংলা ডেস্ক: হিজাব পরে স্কুলে যাওয়ার জন্য ক্লাসে ঢুকতে পারেনি একাদশ শ্রেণির ছাত্রী। এমনই অভিযোগে তোলপাড় কেরলের কোঝিকোড়। সংশ্লিষ্ট স্কুলের সামনে বিক্ষোভ শুরু করেছে স্টুডেন্টস্ ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (এসআইও) এবং মুসলিম স্টুডেন্টস্ ফেডারেশন (এমএসএফ)।সংবাদমাধ্যম সূত্রে খবর, একাদশ শ্রেণির এক ছাত্রী স্কুলে হিজাব পরে যায়। অভিযোগ, তাকে ক্লাস করতে দেননি কোঝিকোড়ের প্রভিডেন্স গার্লস্ হায়ার সেকেন্ডারি স্কুল কর্তৃপক্ষ। এর পর শুরু হয় বিতর্ক। প্রথমে ওই স্কুল কর্তৃপক্ষ জানান, তাঁদের আপত্তির বিষয়টি ছাত্রীর বাবা-মাকে জানিয়েছেন। অভিভাবকরা উল্টে এ নিয়ে ব্যাখ্যা দেন। কিন্তু তার পরও হিজাব পরে স্কুলে ঢোকার অনুমতি মেলেনি।





Post a Comment