বিয়ের পিঁড়িতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা! প্রকাশ্যে বিয়ের তারিখ

ODD বাংলা ডেস্ক: প্রতীক্ষার অবসান। খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে দেখা যাবে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণাকে। বিয়ের তারিখও পাকা হয়ে গেল সোমবার! সকলের প্রিয় বুম্বাদা নিজেই জানিয়েছেন, ২৫ নভেম্বর সানাইয়ের সুরে চার হাত এক হবে। ব্যাপারটা নিয়ে এতদিন ধোঁয়াশা ছিল বটে। তবে এবার জানা গেল, রিয়েল নয়, বরং রিললাইফেই এই বিয়ে হতে চলেছে। আসলে ২৫ তারিখ মুক্তি পাবে 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা' নামের বাংলা ছবি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত এই সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তবে তাঁরা ছবিটিতে অভিনয় করবেন কিনা সেটা এখনও পরিষ্কার নয়। সোমবার এই ছবির গ্রাফিক্যাল টিজার মুক্তি পেয়েছে। ৩৪ সেকেন্ডের ওই টিজার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা। যেখানে বলা হচ্ছে, "দাদা, আসছে নতুন সিনেমা… প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা!" এরপরেই মজাদার এক ট্র্যাক বেজে উঠছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.