পুজোর মরশুমেও চলবে দুর্নীতি মামলার তদন্ত, ‘বাতিল’ CBI আধিকারিকদের ছুটি
ODD বাংলা ডেস্ক: কয়লা পাচার, গরুপাচারের অভিযোগ উঠছিল বহুদিন ধরে। শিক্ষক নিয়োগে বেনিয়ম হয়েছে এমনটাও দাবি করছিলেন বহু চাকরীপ্রার্থী। রাস্তায় নেমেছিলেন তাঁরা। ঘটনায় জল গড়ায় আদালত পর্যন্ত। একে একে কয়লাপাচার, গরুপাচার ও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তভার পায় সিবিআই। আদালতের নির্দেশ মেনে তদন্তে ঝাঁপিয়ে পড়েন আধিকারিকরা। শুরু হয় তল্লাশি-জেরা। শিক্ষক নিয়োগ দুর্নীতি, গরুপাচার ও কয়লাপাচার মামলায় একযোগে তদন্ত চালাচ্ছে সিবিআই। একাধিক প্রভাবশালীকে গ্রেপ্তারও করা হয়েছে। উৎসবের মরশুমে যাতে কোনওভাবেই তদন্তের গতি না কমে তাই এবার বাতিল হল সিবিআই আধিকারিকদের ছুটি। পুজোর মাঝেও চলবে দুর্নীতি কাণ্ডের তদন্ত।





Post a Comment