ষষ্ঠীতে মেঘলা আকাশ, সপ্তমী থেকে ভারী বৃষ্টি জেলায় জেলায়, মুখভার রাজ্যবাসীর

ODD বাংলা ডেস্ক: আজ মহাপঞ্চমী। আকাশে-বাতাসে পুজোর গন্ধ। এর মাঝেই রাজ্যবাসীর জন্য দুঃসংবাদ শোনালো হাওয়া অফিস। পূর্বাভাস বলছে, এবার পুজোয় অসুর নিম্নচাপ। ক্রমশ বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। সপ্তমী এবং অষ্টমীতে দক্ষিণবঙ্গের দশ জেলা ভাসতে পারে বৃষ্টিতে।আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে শনিবার তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। এদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এটি মিশে যাবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের সঙ্গে। এর ফলে রবিবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবার প্রবল সম্ভাবনা থাকছে। এর ফলে কলকাতায় মূলত মেঘলা থাকবে আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.