সব মহিলারই সুরক্ষিত ও আইনি গর্ভপাতের অধিকার রয়েছে: সুপ্রিম কোর্ট


ODD বাংলা ডেস্ক: গর্ভপাতের আইনের ক্ষেত্রে মুছল বৈষম্য। বিবাহিতদের মতো অবিবাহিত নারীরাও একইভাবে একই নিয়মে আইনি পথে সুরক্ষিত গর্ভপাতের অধিকারী। এদিন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, সমস্ত মহিলাই সুরক্ষিত ও আইনি গর্ভপাতের অধিকারী। বিয়ে হয়েছে কী হয়নি তার ভিত্তিতে কোনও ভেদভাব করা যায় না। আইনের চোখে সবাই সমান। তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ কোর্টের।সু্প্রিম কোর্টের মতে, গর্ভপাতের ক্ষেত্রে বিবাহিত অবিবাহিতদের মধ্যে ভেদাভেদ অসাংবিধানিক। মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট অনুযায়ী, ২০ থেকে ২৪ সপ্তাহের মধ্যে বিবাহিত-অবিবাহিত সমস্ত মহিলারাই গর্ভপাত করাতে পারবেন। একইসঙ্গে ২০২১ সালের মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট-এ সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। অবিবাহিত মহিলাদের গর্ভপাতের অধিকারকে স্বীকৃতি দিয়ে যুগান্তকারী রায় আদালতের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.