অভিষেক-শ্যালিকাকে আটকে রাখা ঠিক হয়নি, মেনকার মামলায় হাই কোর্টে স্বীকার করল ইডি, রায় শুক্রবার

ODD বাংলা ডেস্ক: তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকে বিমানবন্দরে আটকে রাখা ঠিক হয়নি বলে কলকাতা হাই কোর্টকে জানাল ইডি। তবে একইসঙ্গে আদালতে স্বপক্ষ সমর্থনে তাঁদের যুক্তি, ঘটনাটি ‘হয়রানি’ হলেও ‘আদালতের অবমাননা’ নয়।ইডির লুক আউট নোটিসের জেরে গত ১০ সেপ্টেম্বর ব্যাঙ্কক যেতে চাওয়া মেনকা গম্ভীরকে দীর্ঘক্ষণ বিমান বন্দরে আটকে রাখার অভিযোগ ছিল অভিবাসন দফতরের বিরুদ্ধে। আদালতে মেনকার আইনজীবীরা জানিয়েছিলেন, আদালতের রক্ষাকবচ থাকা সত্ত্বেও মেনকার সঙ্গে ওই আচরণ করা হয়। যা আদালতের অবমাননার শামিল। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.