একধাক্কায় অনেকটাই বাড়বে EMI খরচ, ফের রেপো রেট বৃদ্ধি করল RBI
ODD বাংলা ডেস্ক: ফের রেপো রেট বাড়াল Reserve Bank of India। শুক্রবার MPC -এর বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানালেন RBI গভর্নর শক্তিকান্ত দাস। এদিন তিনি জানালেন, 50 বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধি করল রিজার্ভ ব্যাঙ্ক । মানিটারি পলিসির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। দেশের সর্বোচ্চ ব্যাঙ্কিং সংস্থার সিদ্ধান্ত অনুসারে রেপো রেট 5.40 শতাংশ থেকে বেড়ে হল 5.90 শতাংশ। এর ফলে পাবলিক ও প্রাইভেট ব্যাঙ্কের লোনের EMI গুলি আরও মহার্ঘ হয়ে উঠতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পার্সোনাল লোন থেকে শুরু করে, গাড়ি ঋণ বা হোম লোন সব ধরনের লোনেই বাড়বে খরচ। কারণ, এর আগে যতবার RBI রেপো রেট বৃদ্ধি করেছে, ঠিক ততবারই লোনের উপর সুদের হার বৃদ্ধি করেছে ব্যাঙ্কগুলি। যার ফলে খুব স্বাভাবিক ভাবেই বেড়ে যাবে EMI।





Post a Comment