‘মাংস খান শৃঙ্খলা মেনে’, পরামর্শ মোহন ভাগবতের

ODD বাংলা ডেস্ক: আমিষ খাবার খাওয়ার কিছু শৃঙ্খলা মেনে চলা উচিত। এমনটাই পরামর্শ দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। সংবাদ সংস্থা সূত্রে খবর, সংঘ প্রধান বলেন, “ ভুল খাবার খেলে মানুষ ভুল পথে চলে যায়, এমনটাই বলা হয়ে থাকে। ফলে তামসিক খাবার খাওয়া উচিত নয়।” খাদ্যাভ্যাসে শৃঙ্খলা বজায় রাখার কথাও বলেন ভাগবত। তাঁর মতে যারা, মাংস খান তাঁদের কিছু শৃঙ্খলা মেনে চলা দরকার। যাতে তাঁদের একাগ্রতা নষ্ট না হয়। নবরাত্রী উপলক্ষে দেশ জুড়ে উৎসবের মরশুমে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান এই মন্তব্য করেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা।মোহন ভাগবত বলেন, "পশ্চিমে মানুষ মাছ-মাংস খান। ভারতে অমিশভোজীরাও শ্রাবণ মাসে নিরামিশ খান। অনেকে সপ্তাহের নির্দিষ্ট দিনে মাছ -মাংস খান না।"

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.