মাথায় ছিল না হেলমেট, দুই বাইকের রেষারেষিতে প্রাণ গেল ৩ যুবকের
ODD বাংলা ডেস্ক: ফের গতি কাড়ল প্রাণ। মঙ্গলবার রাতে বাসন্তী হাইওয়েতে বাইক রেষারেষির জেরে দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের। ঘটনায় গুরুতর আহত আরও এক যুবক। বাসন্তী হাইওয়েতে দক্ষিণ ২৪ পরগনার বামনঘাটা বকডোবা এলাকায় ঘটেছে ঘটনাটি। কান্নায় ভেঙে পড়েছে মৃতদের পরিবারের সদস্যরা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে বামনঘাটা থেকে বেরিয়েছিলেন রাহুল নস্কর, জয় গায়েন। তাঁদের দুজনেরই বাড়ি বামনঘাটায়। যাচ্ছিলেন সায়েন্স সিটির দিকে। অভিযোগ, কারও মাথায় হেলমেট ছিল না। বকডোবা এলাকায় শুভজিৎ লাহা ও রাকেশ দাসের সঙ্গে বাইক নিয়ে রেষারেষি করছিলেন ওই দুই যুবক। সেই সময় পিছন দিক থেকে আসা একটি লরি ধাক্কা দেয়। রাস্তায় ছিটকে পড়েন চার যুবক। রক্তে ভেসে যায় গোটা এলাকা। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন একজন।





Post a Comment