আদালতে পরীমণি, সঙ্গে শরিফুল রাজ
ODD বাংলা ডেস্ক: ঢাকা বোট ক্লাবে শ্লীলতাহানির অভিযোগে মামলা করেছিলেন বাংলাদেশের অভিনেত্রী পরীমণি। ঘটনাটি ঘটেছে প্রায় দেড় বছর আগে। এরপর ঘটে গেছে আরও নানা ঘটনা। তবে দেড় বছর পর আজ মঙ্গলবার রেকর্ড করা হল তাঁর জবানবন্দি। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এ বিচারক মহম্মদ হেমায়েত উদ্দিন পরীমণির জবানবন্দি রেকর্ড করেন। এদিন স্বামী শরিফুল রাজের সঙ্গে আদালতে হাজির হন অভিনেত্রী। গত বছরের ১৪ জুন মামলাটি করেছিলেন পরীমণি। ১৮ মে এই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও এই সময় পরীমণি গুরুতর অসুস্থ থাকায় সাক্ষ্য দিতে আদালতে হাজির হতে পারেননি। পরে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে দেওয়ার সময় চেয়ে আবেদন করলে সেই আবেদন মঞ্জুর হয় এবং ২৯ নভেম্বর দিন ধার্য করা হয়। সেই কারণেই মঙ্গলবার স্বামী শরিফুল রাজকে সঙ্গে নিয়ে আদালতে যান পরীমণি।





Post a Comment