''হ্যাঁ আমিই খুন করেছি শ্রদ্ধাকে!'', নেই কোনও অনুতাপ, স্পষ্ট স্বীকারোক্তি আফতাবের
ODD বাংলা ডেস্ক: নেই কোনও অনুতাপ, কোনও রাখঢাক। প্রেমিকা শ্রদ্ধা ওয়াকারকে খুনের কথা নির্দ্বিধায় স্বীকার করে নিল লিভ-ইন পার্টনার আফতাব আমিন পুনেওয়ালা। পলিগ্রাফ টেস্টে শ্রদ্ধাকে খুনের কথা কবুল করল আফতাব। যদিও পলিগ্রাফ টেস্টে বা নার্কো অ্যানালিসিসের সময় অভিযুক্তে স্বীকারোক্তি মুখ্য প্রমাণ হিসেবে গণ্য হয় না, তবুও এই স্বীকারোক্তি তদন্তে অনেকখানি সহায়তা করে। সাহায্য করে বাকি প্রমাণগুলিতে খুঁজে পেতে। পলিগ্রাফ টেস্টের পর আফতাবের লাই ডিটেকশন টেস্ট হওয়ার কথা। ১ ডিসেম্বর সেই লাই ডিটেকশন টেস্ট হবে। নার্কো অ্যানালিসিসেরই অন্তর্ভুক্ত এই লাই ডিটেকশন টেস্ট। মঙ্গলবার স্থানীয় আদালত দিল্লি পুলিসকে আফতাবের নার্কো টেস্টের জন্য অনুমতি দেয়। এই নার্কো টেস্টের জন্য ১ ও ৫ ডিসেম্বর দিল্লির রোহিণী এলাকায় একটি ল্যাবরেটরিতে আফতাবকে নিয়ে যাওয়ার অনুমতি দেয় আদালত।





Post a Comment