বড়দিনের বড় খবর, ২৬ ডিসেম্বরও ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা
ODD বাংলা ডেস্ক: বড়দিনে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ২৬ ডিসেম্বরও ছুটি পাবেন তাঁরা। মঙ্গলবার অতিরিক্ত মুখ্যসচিব বিজ্ঞপ্তি জারি করে একথা জানান। নবান্নের নির্দেশিকায় স্বাভাবিকভাবেই খুশি রাজ্য সরকারি কর্মীরা।২৪ ডিসেম্বর শনিবার, ২৫ ডিসেম্বর বড়দিন রবিবার। তার ফলে ওইদিনের ছুটি মার যাবে বলেই ভেবেছিলেন সরকারি কর্মীরা। কার্যত হতাশ হয়ে পড়েছিলেন তাঁরা। তবে গত মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, ২৬ ডিসেম্বর রাজ্যের প্রতিটি সরকারি অফিস, স্কুল, কলেজ, পুরসভা, পঞ্চায়েত কর্মীদের ছুটি।ফলে রাজ্য সরকারি কর্মীরা বড়দিনে একটানা ৩ দিন ছুটি পাবেন। অল্প ছুটি পেলেও যাঁরা বাক্সপ্যাঁটরা গুঁছিয়ে বেরিয়ে পড়েন এহেন রাজ্য সরকারি কর্মীদের পোয়াবারো। ইতিমধ্যেই বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে শুরু করেছেন তাঁরা।





Post a Comment