বেআইনি নির্মাণে নাম জড়াল দালের মেহেন্দির, সিল করা হল তাঁর ফার্মহাউস
ODD বাংলা ডেস্ক: বিপাকে দালের মেহেন্দি। মাস কয়েক আগে মানব পাচারকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন মিকা সিংহ-এর দাদা। এ বার ফের অভিযোগ তাঁর বিরুদ্ধে। কারণ বেআইনি নির্মাণ। গুরুগ্রামের কাছে দমদমা লেক অঞ্চলের কাছে তিনটি ফার্মহাউস রয়েছে এই পঞ্জাবি পপ তারকার। সমস্যা সেই ফার্মহাউসগুলি নিয়ে। একটিরও প্রামাণ্য নথি নেই। সেই কারণেই বাড়িগুলি সিল করা হয়েছে সোহন এলাকার প্ল্যানিং কমিটির তরফ থেকে।সেখানকার আধিকারিকের কথায়, আরাবল্লি পর্বতের পার্শ্ববর্তী অঞ্চলে বেআইনি ভাবে নির্মাণের কাজ চালানো হয়েছে। সেই কারণেই গায়কের তিনটি বাড়িতেই তালা ঝুলিয়ে দিল প্রশাসন। প্রায় দেড় একর জমির উপর এই বেআইনি নির্মাণ করেন পপ তারকা।





Post a Comment