প্রভাসের সঙ্গে প্রেমের প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন কৃতি শ্যানন

ODD বাংলা ডেস্ক: শেষ কয়েক দিন ধরে বলিপাড়ায় জোর গুঞ্জন, প্রভাসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কৃতি শ্যানন। শোনা গিয়েছিল, ‘আদিপুরুষ’-এর সেটেই নাকি হাঁটু গেঁড়ে কৃতিকে প্রেম নিবেদন করেন প্রভাস। এই প্রসঙ্গ আরও বেশি উস্কে দিয়েছেন বরুণ ধওয়ান। তবে কৃতি বা প্রভাস দু’জনেই চুপ ছিলেন। অবশেষে মৌনতা ভাঙলেন নায়িকা। নিজের ইনস্টাগ্রামে স্পষ্ট করলেন যে এ সম্পূর্ণ রটনা। এমন কিছুই ঘটনা ঘটেনি।কৃতি লেখেন, “এটা প্রেমও নয় আবার কোনও জনসংযোগের পন্থাও নয়। আমার ‘ভেড়িয়া’ রিয়্যালিটি শো-য়ে গিয়ে আসলে একটু বেশিই জংলি হয়ে উঠেছিল। তাঁর মজা তাই ভয়ঙ্কর রটনার রূপ নিয়েছে।” নায়িকা আরও যোগ করেন। লেখেন, “কোনও সংবাদমাধ্যম আমার বিয়ের তারিখ ঘোষণা করার আগে সকলকে জানাতে চাই এই খবর সম্পূর্ণ মিথ্যা।”

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.