মকর সংক্রান্তিতে এই ৫ রাশির জাতকদের খুলে যাবে ভাগ্য
ODD বাংলা ডেস্ক: এবার মকর সংক্রান্তিতে দুটি বিশেষ যোগ তৈরি হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মকর সংক্রান্তিতে সুকর্মা এবং ধৃতি যোগ তৈরি হচ্ছে। হিন্দু পঞ্চাঙ্গ অনুযায়ী, আগামী রবিবার (১৫ জানুয়ারি) সূর্যোদয় থেকে দুপুর ১ টা ১১ মিনিট পর্যন্ত সুকর্মা যোগ থাকবে। তারপর সারাদিন ধরে থাকবে ধৃতি যোগ।
বৃষ রাশি- মকর সংক্রান্তি থেকে বৃষ রাশির জাতকদের ভাগ্য চমকাবে। আয় বাড়বে। আয়ের নয়া উৎস তৈরি হবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আপনি যেভাবে কাজ করবেন, তা সকলের নজর কেড়ে নেবে। বাবার সহযোগিতা মিলবে। জীবনসঙ্গীর সান্নিধ্য লাভ করবেন।
মিথুন রাশি- মকর সংক্রান্তি থেকে মিথুন রাশির ভালো সময় শুরু হবে। আর্থিক দিক থেকে লাভবান হবেন। মানসিক দুশ্চিন্তা কেটে যাবে। বিবাহিত জীবন সুখকর হবে। যে জাতকরা ইতিমধ্যে বিয়ে করে ফেলেছেন, তাঁদের জীবন সুখকর হতে চলেছে।
কর্কট রাশি- মকর সংক্রান্তি থেকে কর্কট রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। যা গুরুত্বপূর্ণ বিষয়, তা অর্জন করেই ছাড়বেন। আটকে থাকা অর্থ ফেরত পাবেন। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পাবেন। ব্যবাসয় লাভবান হবেন।
বৃশ্চিক রাশি- মকর সংক্রান্তি থেকে বৃশ্চিক রাশির জাতকরা দুর্দান্ত ফল লাভ করবেন। কেরিয়ারের নিরিখে অপার সাফল্য মিলবে। সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। নয়া কাজ শুরুর জন্য এটা ভালো সময়। যে কাজ করবেন, তাতে সাফল্য লাভ করবেন।
মকর রাশি- মকর সংক্রান্তি থেকে মকর রাশির জাতকদের জীবনে অনুকূল সময় শুরু হবে। মকর রাশির জাতকদের আর্থিক সমস্যা কেটে যাবে। উন্নতির পথ প্রশস্ত হবে। জীবনসঙ্গীর সহযোগিতা মিলবে। চাকরিতে নয়া সুযোগ আসবে।





Post a Comment