খুব সহজে মাত্র ১০ মিনিটেই তৈরি হয়ে যাবে পিঠে! রইল রেসিপি
ODD বাংলা ডেস্ক: আজকাল পিঠে-পার্বণে উৎসবে নবপ্রজন্মের যোগদান ধীরে ধীরে কমে আসছেই বলা যেতে পারে। কারণ পিঠে-পুলি খেতে ভালবাসলেও, বানাতে অনেকেরই অনীহা থাকে, কারণ অনেকেই মনে করেন পিঠে-পুলি বানানো খুবই ঝক্কির কাজ। তাই শুধু তাঁদের জন্য রইল সহজে কম সময়ে পিঠে তৈরি করার উপায়, রইল রেসিপি-
উপকরণ-
- ২ কাপ সিদ্ধ চালের গুঁড়ো
- ১ কাপ ভেঙে নেওয়া খেজুরের গুড়
- ২ কাপ নারকেল কোরা
- স্বাদমতো নুন
- গরম জল
প্রণালী-
চালের গুঁড়োতে একটু নুন দিয়ে অল্প গরম জল দিয়ে মেখে নিন। খুব বেশি জল দেবেন না। খেয়াল রাখবেন যাতে দলা না পাকে। ঝুরঝুরে হয়। এভাবে ৩০ মিনিট রেখে দিন। তারপর চালনি দিয়ে ছেঁকে নিন।
একটা বাটিতে নারকেল কোরা আর ভেঙে রাখা গুড় রাখুন। একটা হাড়িতে জল বসান। জল ফুটতে শুরু করলে পাতলা সুতির কাপড় দিয়ে মুখটা বেঁধে দিন। এবার একটা স্টিলের ছোট বাটি নিয়ে তাতে শুকনো চালের গুঁড়ো মাখিয়ে নিন। তারপর তাতে চালের গুঁড়ো দিন কিছুটা। এবার নারকেল আর গুড়ের পুর দিয়ে ওপর থেকে আবার চালের গুঁড়ো দিয়ে দিন।
আরেকটা ছোট সুতির কাপড় নিয়ে বাটির মুখে মুড়ে বাটিটা হাড়ির উপরের সুতির কাপড়ে বসান। এবার হাত দিয়ে সাবধানে তুলে নিন। দেখবেন চালের গুঁড়ো বাটির শেপ নিয়েছে। এবার আরেকটা বড় বাটি দিয়ে ঢাকা দিয়ে রাখুন। মিনিট ৫-৬ রাখুন। গ্যাসের আঁচ বেশি রাখবেন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন।





Post a Comment