ভারত জোড়ো যাত্রায় হাঁটতে হাঁটতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু কংগ্রেস সাংসদের
ODD বাংলা ডেস্ক: রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় হাঁটার সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল জলন্ধরের কংগ্রেস সাংসদ সান্তোখ সিংহ চৌধুরির।শনিবার সকালে পঞ্জাবের ফিল্লৌরে ভারত জোড়ো যাত্রায় হাঁটতে হাঁটতে হৃদ্রোগে আক্রান্ত হন কংগ্রেস সাংসদ। সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্সে করে সাংসদকে নিয়ে যাওয়া হয় ফাগওয়ারার ভির্ক হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।কংগ্রেস সাংসদের প্রয়াণের খবর শুনে ভারত জোড়ো যাত্রা ছেড়ে হাসপাতালে গিয়েছেন রাহুল। কংগ্রেস সাংসদের প্রয়াণের খবরে শোকপ্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান। টুইটারে তিনি লিখেছেন, ‘‘জালন্ধরের কংগ্রেস সাংসদের আকস্মিক প্রয়াণে শোকাহত। ওঁর আত্মার শান্তি কামনা করছি।’’





Post a Comment