ঘন কুয়াশায় বন্ধ ভেসেল পরিষেবা, চলছে না বাসও! সাগরে পুণ্যস্নানের আগে বিপাকে পুণ্যার্থীরা
ODD বাংলা ডেস্ক: ঘন কুয়াশার কারণে শুক্রবার রাত ৯টার পর থেকে কাকদ্বীপের লট নম্বর-৮ থেকে ভেসেল পরিষেবা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। শনিবার সকাল আটটা পর্যন্ত বন্ধ ছিল লট নম্বর-৮ ও কচুবেড়িয়ার মধ্যে ভেসেল পরিষেবা। যার ফলে শুক্রবার রাত থেকে প্রচুর পুণ্যার্থী আটকে রয়েছেন-৮ নম্বর লটে। এ দিকে ঘন কুয়াশার কারণে সকাল থেকে নামখানা- বেনুবন পয়েন্টের লঞ্চ পরিষেবা ও বাস পরিষেবাও পুরোপুরি বন্ধ রয়েছে।রাত পোহালেই মকর সংক্রান্তি। লক্ষ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে স্নান করবেন। ইতিমধ্যেই বহু সংখ্যক পুণ্যার্থী পৌঁছেও গিয়েছেন গঙ্গাসাগরে। তবে এ সবের মধ্যে বিপদ বাড়াচ্ছে কুয়াশা।





Post a Comment