পোশাক বিতর্কে লাগাতার হুমকির জেরে আতঙ্কিত! BJP নেত্রীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ উরফি
ODD বাংলা ডেস্ক: পোশাক নিয়ে মন্তব্য করায় বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘকে আগেই একহাত নিয়েছিলেন উরফি জাভেদ। এবার তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন তিনি। মহারাষ্ট্র বিজেপির মহিলা মোর্চার নেত্রীর বিরুদ্ধে হুমকি দেওয়া এবং অপরাধমূলক প্রবণতায় ক্ষতি করার অভিযোগ এনেছেন তিনি।বিজেপি নেত্রীকে পালটা খোঁচা দিতে ছাড়েননি উরফি। সোশ্যাল মিডিয়ায় পিঠ খোলা পোশাক পরে ছবি পোস্ট করেছিলেন উরফি সেই ছবিতেই বিজেপি নেত্রীকে ট্যাগ করে লিখেছিলেন, “এখনও অনেকটা শোধরানো বাকি রয়েছে। দুঃখিত চিত্রা ওয়াগজি।” পরে আবার সোশ্যাল মিডিয়ায় রাজনীতিবিদদের সম্পর্কে কিছু লেখা কতটা বিপজ্জনক তা জানিয়েছিলেন উরফি। নিজের মৃত্যুর আশঙ্কাও প্রকাশ করেছিলেন তিনি।




Post a Comment