যমুনার জল সাফ করতে ১০২৮ কোটি টাকা দিচ্ছে দিল্লি সরকার

ODD বাংলা ডেস্ক: যমুনা নদীর জল সাফ করতে অতিরিক্ত ১০২৮ কোটি টাকা বরাদ্দ করল দিল্লি সরকার। বৃহস্পতিবার এই পরিমাণ অর্থের অনুমোদন করা হয়েছে দিল্লি বিধানসভায়। যমুনার জল পরিষ্কারের জন্য এই অর্থ দেওয়া হয়েছে দিল্লি দল বোর্ডকে। যমুনার জল সাফাইয়ের কাজে উপরাজ্যপাল বাধা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছে আপ সরকার। পাল্টা সরব হয়েছে রাজভবনও।আগামী নির্বাচনের আগে যে ভাবেই হোক যমুনার জল সাফ করার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাই এই কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত শেষ করতে দিল্লি জল বোর্ডকে ১০২৮ কোটি টাকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিসৌদিয়া। সাফাইয়ের কাজ নিজে সরেজমিনে খতিয়ে দেখছেন কেজরিওয়াল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.