শিলিগুড়ি স্টেশনে চিতাবাঘ! আতঙ্কে কাজ বন্ধ রেলকর্মীদের

ODD বাংলা ডেস্ক: শিলিগুড়ি স্টেশনের পাশের ঘুরছে চিতাবাঘ! বৃহস্পতিবার শিলিগুড়ি জংশনে ডেমু শেডে কাজ করছিলেন কর্মীরা৷ সেই সময় জঙ্গলে একটি চিতাবাঘ দেখতে পান বলে দাবি কর্মীদের৷ বিষয়টি নজরে আসার পরেই মোবাইলে ভিডিয়ো করেন এক কর্মী। এরপরেই চিতাবাঘের আতঙ্কে কাজ বন্ধ হয়ে যায় রেল কর্মীদের। ঘটনার খবর পেতেই চিতাবাঘের খোঁজে তল্লাশি শুরু করেছে বন দফতর৷ সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই এলাকায় তল্লাশি চালায় শারুগারা রেঞ্জ ও সুকনা ওয়াল্ড লাইফ স্কোয়াডের কর্মীরা৷ যদিও চিতাবাঘটিকে এখনও খুঁজে পাওয়া যায়নি৷ শুক্রবারও তল্লাশি চলবে বলে বনদফতর সূত্রে খবর। শিলিগুড়ি জংশন স্টেশনের পাশেই অবস্থিত ডেমু শেড। তার আশপাশে ডিজেল কলোনি, পাতি কলোনি রয়েছে। সেখানে বহু মানুষের বসবাস। বৃহস্পতিবার চিতাবাঘ বার হওয়ার খবর প্রকাশ্যে আসার পরেই আতঙ্কে রয়েছেন অনেকেই। বৃহস্পতিবার চিতাবাঘের খবর পাওয়ার পর ডেমুশেডে কাজ বন্ধ করে দিয়েছিলেন কর্মীরা৷ যদিও শুক্রবার সকাল থেকে সেখানে কর্মীরা কাজ করছেন৷ যদিও রেলের তরফে তাঁদের সতর্ক থাকতে বলা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.