বরফের চাদরে ঢেকেছে যোশীমঠ, প্রবল তুষারপাত কেদারনাথেও
ODD বাংলা ডেস্ক: যোশীমঠ-কেদারনাথে তুষারপাত অব্যাহত, গুলমার্গে পর্যটকদের ভিড় বেড়েছে, হোটেল-রিসোর্টে বিরাট ভিড়। প্রবল তুষারপাতের কবলে উত্তরাখণ্ডের যোশীমঠ। কেদারনাথে প্রবল তুষারপাত হয়েছে বলেই খবর মিলেছে। জানা গিয়েছে আজ সকাল থেকেই যোশীমঠে প্রবল তুষারপাত হচ্ছে। পুরু বরফের চাদরে ঢেকে গিয়েছে রাস্তাঘাট থেকে যানবাহন।উত্তরাখণ্ডের যোশীমঠ ও কেদারনাথে প্রবল তুষারপাত। যোশীমঠে সকাল থেকেই তুষারপাতের খবর মিলেছে। পুরু বরফে চাপা পড়েছে বাড়িঘর থেকে রাস্তাঘাট, যানবাহনগুলিও বরফের চাদরে মুড়ে গিয়েছে। সংবাদ সংস্থা এএনআই যোশীমঠে তুষারপাতের একটি ভিডিও টুইট করেছে।এই ভিডিওতে দেখা যাচ্ছে প্রবল তুষারপাতে বরফের চাদরে কার্যত ঢাকা পড়ে গিয়েছে যোশীমঠ।
#WATCH | Joshimath in Uttarakhand receives heavy snowfall pic.twitter.com/T9h5a3jdjL
— ANI (@ANI) January 20, 2023





Post a Comment