হুড়মুড়িয়ে ভাঙল মন্দির, তীব্র আতঙ্ক যোশীমঠে

ODD বাংলা ডেস্ক: যোশীমঠে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আরও একটি মন্দির। যার জেরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে দেবভূমিতে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ২ ও ৩ জানুয়ারির মাঝ রাতে যোশীমঠের সিংধর এলাকায় একের পর এক বাড়িতে ফাটল দেখা দেয়। ওই সময়ই আচমকা একটি মন্দিরে প্রথমে একদিকে হেলে পড়ে। গত দু’তিন দিনে ওই মন্দিরে নতুন করে কোনও ফাটল ছিল না। কিন্তু শুক্রবার গভীর রাতে হঠাৎই পুরোপুরি ধসে পড়ে সেটা। উল্লেখ্য, গত ৭ জানুয়ারি একই রকম ভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল একটি মন্দির। সেই ঘটনার এক সপ্তাহের মধ্যেই দ্বিতীয় ঘটনা ঘটল যোশীমঠে। তবে উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে খবর, শুক্রবার রাতের ঘটনায় কেউ নিহত বা আহত হননি। অন্যদিকে যোশীমঠের এই বিপর্যয়ের মধ্যেই বদ্রীনাথ মন্দির ও আশপাশের এলাকায় শুরু হয়েছে তুষারপাত। বরফ পড়েছে চামোলি জেলার দিওয়াল ব্লক এলাকায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.