পুরুষের শক্তি কতটা বোঝা যায় আঙুলের মাপে
ODD বাংলা ডেস্ক: অদ্ভুত সব রহস্য লুকিয়ে আছে মানবজীবনের অন্দরে। মানুষের বায়োলজি, অর্থাৎ শরীরতত্ত্ব ভালো করে দেখলে এমনই নানা তথ্য পাওয়া যায়। তেমনই একটি রহস্যের স্থান হলো মানুষের আঙুল। অনেকেই বলেন, মানুষের আঙুলের দ্বারা সেই মানুষটির অনেক ক্ষমতা নির্ধারণ করা সম্ভব। এমনই কয়েকটি অভ্যাসকে নির্দিষ্ট করে দেখা যাক।
যাদের বুড়ো আঙুলের পরের আঙুলটি, যেটিকে ইংরাজিতে বলা হয় ইনডেক্স ফিঙ্গার, সেটি যদি রিং ফিঙ্গারের থেকে ছোট হয়, তা হলে বুঝতে হবে, এই পুরুষেরা নারীদের প্রতি নরম ব্যবহার করে থাকেন। পার্সোনালিটি ও ইনডিভিজুয়াল ডিফারেন্স জার্নালে এ কথা প্রকাশিত হয়েছিল।
এর পরে পুরুষাঙ্গের মাপ বোঝার বিষয়েও সাহায্য নেয়া হয়েছিল আঙুলের মাপের। ২০ বথরের ১৪৪ জন স্বেচ্ছাসেবকের সাহায্যে একটি অস্ত্রোপচার-সমীক্ষা করে বলা হয়, যাদের ইনডেক্স ফিঙ্গার রিং ফিঙ্গারের থেকে ছোট, তাদের পুরুষাঙ্গ দৈর্ঘ্যে বেশি। বৈজ্ঞানীকদের মতে টেস্টোস্টরেনের প্রভাব এর দ্বারা বোঝা যায়।
পুরুষদের আকর্ষণের ক্ষমতারও একটি দিগনির্দেশ পাওয়া যায় আঙুলের মাপের দ্বারা। একই শর্তে, অর্থাৎ রিং ফিঙ্গারের থেকে ইনডেক্স ফিঙ্গার ছোট বলে সেই সব পুরুষদের রূপের দ্বারা আকর্ষণের ক্ষমতা অনেক বেসি থাকে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
প্রস্টেট ক্যান্সারের সমস্যাও আঙুলের মাপের দ্বারা নির্ধারণ করতে চেষ্টা করতে চেয়েছিলেন বিজ্ঞানীরা। ছোট ইনডেক্স ফিঙ্গারের মানুষদের শরীরে প্রস্টেট ক্যান্সারের সমস্যা দেখা দেয়। ব্রিটিশ জার্নাল ক্যান্সারে এই বিষয়ে একটি প্রবন্ধও প্রকাশিত হয়েছিল ২০১০ সালে।





Post a Comment