পাঠানের ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের জন্য বুক পুরো হল, এই না হলে শাহরুখের ফ্যান!

ODD বাংলা ডেস্ক: ২৫ জানুয়ারি সিলভার স্ক্রিনে পাঠানের বেশ ধরে আসছেন শাহরুখ। মুক্তি পেতে চলেছে বহু প্রতিক্ষীত ছবি পাঠান। দীর্ঘ চার বছর পর শাহরুখের কামব্যাকে উচ্ছ্বসিত ভক্তরা।ছবি নিয়ে হাজার বিতর্ক, বয়কট ট্রেন্ড তৈরি হলেও পাঠান মুক্তির আগেই যেন সুপারহিট। দেশ থেকে বিদেশ অগ্রিম টিকিট বুকিংয়ে রেকর্ড গড়ে ফেলেছে পাঠান। শাহরুখের ফ্যান ক্লাব এসআরকে ইউনিভার্সের তরফে ভারতের কয়েকটি শহরের ৫০ হাজার দর্শককে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার সুযোগ করে দেওয়ার কথা জানান হয়েছে। এবার মুম্বইয়ের Gaiety Galaxy theatre- টাই পুরো বুক করে নিল কিং খানের আরও একটি ফ্যানক্লাব। এই খবরে শিলমোহর দিয়েছেন জি সেভন মাল্টিপ্লেক্স অ্যান্ড মারাঠা মন্দির সিনেমার এক্সিকিউটিভ ডিরেক্টর মনোজ দেশাই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.