শীতের মেয়াদ শেষ? আচমকা পারা পতনে হাওয়া বদলের ইঙ্গিত
ODD বাংলা ডেস্ক: দক্ষিণবঙ্গে শীতের প্রত্যাবর্তনের আর তেমন কোনও সম্ভাবনা নেই, আগেই জানিয়েছিল হাওয়া অফিস। সম্ভবত, আগামী ২৩ জানুয়ারি শেষ হতে চলেছে চলতি মরশুমের শীতের মেয়াদ। জানুয়ারি মাসের বাকি দিনগুলিতে আর তেমন পারা পতনের সম্ভাবনা নেই। তবে সেই পূর্বাভাস কিছুটা ভুল প্রমাণ করে এক ধাক্কায় নামল কলকাতার তাপমাত্রা। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা কমে পৌঁছল ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নেমে তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, বৃহস্পতিবারও দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কমে দাঁড়ায় ২৩.৩ ডিগ্রি সেলসিয়াসে।





Post a Comment