ভারতে এল ১টি আফ্রিকান চিতা
ODD বাংলা ডেস্ক: বহু অপেক্ষার পর অবশেষে ভারতে এসে পৌঁছল ১২টি নতুন আফ্রিকান চিতা। দক্ষিণ আফ্রিকা থেকে ভারতীয় বায়ুসেনার C-17 গ্লোবমাস্টার এয়ারক্র্যাফ্টে চেপে দিব্যি এ দেশে উড়ে এল চিতাগুলি। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে নামানো হয়েছে চিতার খাঁচাগুলি। আপাতত সকলেই সিডেটিভের জেরে তন্দ্রাচ্ছন্ন।শনিবার সকাল ১০টা নাগাদ মধ্যপ্রদেশের গোয়ালিয়রে এসে পৌঁছয় আফ্রিকান চিতাদের গ্লোবমাস্টার এয়ারক্র্যাফ্ট। সেখানে ঘণ্টাখানেকের বিশ্রামের পর তাদের হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে যাওয়া হবে কুনো ন্যাশনাল পার্কে। যেখানে নতুন বন্ধুদের জন্য অপেক্ষায় রয়েছে আরও ৮ নামিবিয়ান চিতা।




Post a Comment