অটোচালক প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ছবি ফাঁস, সমপ্রেম সম্পর্কের টানাপোড়েনে মৃত্যু ISI ক্যান্টিন কর্মী?
ODD বাংলা ডেস্ক: ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ক্যান্টিনে কর্মরত সুমন ওরফে শ্রীমন্ত মাঝি হত্যারহস্যের পর্দা ফাঁস করল পুলিশ। বৃহস্পতিবার সকালে ভাড়া বাড়িতে সুমনের নিথর দেহ উদ্ধার হয়। ওই বাড়িতে অটোচালক সুমন বিশ্বাসের সঙ্গে ভাড়া থাকতেন তিনি। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শ্রীমন্ত এবং সুমন সমপ্রেমী ছিলেন। এমনকী, একত্রে বসবাসও শুরু করেন তাঁরা। কিন্তু, কিছুদিন ধরেই শ্রীমন্ত সুমনকে স্ত্রী-সন্তানদের ছেড়ে তাঁর সঙ্গে থাকার জন্য জোর করতে থাকে। এরপরেই অশান্তির সূত্রপাত।পরিবারকে ছাড়তে রাজি ছিলেন না অভিযুক্ত সুমন। এদিকে তার উপর চাপ তৈরি করার জন্য ফেসবুকে সুমনের কিছু আপত্তিকর ছবি পোস্ট করেছিলেন শ্রীমন্ত। গত বুধবার রাতে এই নিয়েই তাঁদের মধ্যে বিবাদ চরমে ওঠে। এরপর শ্রীমন্তকে শ্বাসরোধ করে হত্যা করে সুমন বিশ্বাস, পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে এমনই তথ্য।





Post a Comment