৪০০০ বছরের পুরনো মমি প্রকাশ্যে আনল মিশর

ODD বাংলা ডেস্ক: ৪০০০ বছরের পুরনো মমি প্রকাশ্যে আনল মিশর।এ বার সেই মিশরেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হল দেশের অন্যতম প্রাচীন একটি সমাধিক্ষেত্রকে। তবে এই সমাধিক্ষেত্রে কোনও রাজা বা ফ্যারাও শায়িত নেই। সমাধিক্ষেত্রটিতে শায়িত রয়েছেন মেরু নামের এক রাজকর্মচারী। মিশরের ইতিহাস নিয়ে যাঁরা চর্চা করেন, তাঁরা জানাচ্ছেন, মেরু ছিলেন মিশরের একাদশতম রাজবংশের রাজা দ্বিতীয় মেনটুহোটেপের ঘনিষ্ঠ, এক উচ্চপদস্থ রাজকর্মচারী।যে জায়গা থেকে সমাধিক্ষেত্রটি আবিষ্কৃত হয়েছিল, সেই উত্তর আসাসিফ এমনিতে অনালোচিত একটা জায়গা। খুব বেশিও মমি এই চত্বরে নেই। তাই লাক্সর শহরের পশ্চিমে এই জায়গায় পর্যটকদের ভিড় তুলনামূলক ভাবে কমই থাকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.