শিবরাত্রির পুজো ঘিরে উঁচু ও নিম্ন জাতের মধ্যে চরমে সংঘর্ষ, মন্দিরের সামনে ধুন্ধুমার
ODD বাংলা ডেস্ক: মহাশিবরাত্রির পুজো দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি মধ্যপ্রদেশে। দলিত ও উঁচু জাতের মধ্যে সংঘর্ষে শনিবার রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে খারগোন জেলা। আহত অন্তত ১৪ জন।মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে খারগোন জেলার ছাপড়া গ্রামের একটি মন্দিরে শিবরাত্রির পুজো দেওয়া থেকে ঘটনার সূত্রপাত। অভিযোগ, উঁচু জাতের কয়েকজন ব্যক্তি দলিত সম্প্রদায়ের লোকেদের ওই মন্দিরে পুজো দিতে বাধা দেন। তাঁরা সাফ জানিয়ে দেন, অন্য তিন সম্প্রদায়ের তৈরি ওই মন্দিরে দলিতরা পুজো দিতে পারবেন না। পুলিশ জানায়, প্রথমে উঁচু জাত ও দলিতদের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। যা গড়ায় হাতাহাতিতে। দু’পক্ষই একে অপরের দিকে ইট ছুঁড়তে থাকে। আর তাতেই আহত হন মোট ১৪ জন।





Post a Comment