‘আমার পছন্দ রণবীরই’, ইডেনে দাঁড়িয়েই কি বায়োপিকের নায়কের ইঙ্গিত দিয়ে রাখলেন সৌরভ?

ODD বাংলা ডেস্ক: ইডেনের সবুজ ঘাসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের করা বলে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন রণবীর কপূর। বেশ কয়েক বার রণবীরের মারা বল এসে পড়ল ইডেনের লোয়ার টিয়ারে। ব্যাট হাতে তিনি যে স্বচ্ছন্দ সেটা বুঝিয়ে দিলেন ১০ বলেই। সৌরভের জীবনচিত্র হলে তবে কি রণবীরকেই দেখা যাবে? সেই কারণেই ইডেনে মহড়া হয়ে গেল? সৌরভ বা রণবীর কেউই এ কথা স্বীকার করলেন না। কিন্তু ভারতের প্রাক্তন অধিনায়ক বললেন, “আমার পছন্দ রণবীরই।”বেশ কিছু দিন ধরেই আলোচনা চলছে সৌরভের জীবনচিত্র নিয়ে। যে ছবির প্রচারে কলকাতা এসেছেন রণবীর, সেই ‘তু ঝুটি ম্যায় মক্কর’-এর প্রযোজনা সংস্থা লভ ফিল্মস। যে সংস্থা সৌরভের জীবনচিত্র নিয়ে কাজ করছে। সৌরভের চরিত্রে অভিনয় করছেন বলে রণবীরের নাম বার বার শোনা গিয়েছে। সেই প্রসঙ্গে রবিবার সৌরভ বললেন, “এটা সত্যি নয়। এই বিষয়ে আমরা অন্য কোনও দিন কথা বলব।”

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.