লিভ ইন সম্পর্কে থাকা মানেই সঙ্গীর আপত্তিকর বার্তা, ঘনিষ্ঠ ছবি পোস্টের অধিকার পাওয়া নয়, বড় রায় আদালতের
ODD বাংলা ডেস্ক: লিভ ইন নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন ঘুরপাক খায়। বৈবাহিক সূত্রে না থেকে এক ছাদের তলায় একসঙ্গে থাকাকে কিন্তু আজও অনেকে বাঁকা চোখে দেখে। এর নেপথ্যে এক বিশেষ কারণ হল, সম্পর্ক ভেঙে যাওয়ার পর একে অপরের দিকে নির্মম কাদা ছোঁড়াছুঁড়ি করা। সঙ্গীর মানহানিও করে থাকেন অনেকে। তবে লিভ ইন সম্পর্কে থাকলেই সঙ্গীর সঙ্গে আপত্তিকর কথার ম্যাসেজ বা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করার অধিকার পাওয়া নয়। এক কেসের রায় দিতে গিয়ে এমন কথাই জানাল এলাহাবাদ আদালত। এক মহিলা তাঁর লিভ ইন পার্টনারের বিরুদ্ধে অভিযোগ আনে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, ও আপত্তিকর কিছু মেসেজ সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে। তাতে সেই ব্যক্তির যুক্তি ছিল, যেহেতু সে লিভ ইন পার্টনার। তাই সে এই কাজ করেছে। এই মামলাতেই এমন এমন কথা জানায় আদালত।





Post a Comment