ঘুরতে গেলেই পর্যটকদের টাকা দেবে এশিয়ার এই দেশ
ODD বাংলা ডেস্ক: প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা দেশ তাইওয়ান। এই দেশটির প্রতি পর্যটকদের আকর্ষণ আরো বেড়ে যাবে। তার কারণ তাইওয়ান সিদ্ধান্ত নিয়েছে যেসব বিদেশি পর্যটক ঘুরতে আসবেন তাদের প্রত্যেককে ৫ হাজার তাইওয়ানি ডলার দেওয়া হবে। ভারতীয় অর্থে যা প্রায় ১৮ হাজার টাকার সমান। এছাড়া প্রায় ৯০ হাজার টুরিস্ট গ্রুপকে নগদ ২০ হাজার তাইওয়ানি ডলার দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন ২৪ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে, তাইওয়ানের প্রধানমন্ত্রী চেন চিয়েন-জেন বৃহস্পতিবার জানিয়েছেন, তারা প্রত্যাশা করছেন, ২০২৩ সালে তাইওয়ানে আসবেন ৬০ লাখ পর্যটক। এছাড়া তাদের লক্ষ্য ২০২৫ সালে ১ কোটি পর্যটককে নিয়ে আসা। এর অংশ হিসেবেই এই অর্থ দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
এর আগে বুধবারে তাইওয়ানের পরিবহনমন্ত্রী ওয়াং কুও-সাই জানিয়েছেন, এই নগদ অর্থ দেওয়া হবে ডিজিটাল মাধ্যমে। পর্যটকরা এ দিয়ে তাইওয়ানের ভেতর হোটেল ভাড়া দেওয়া থেকে শুরু করে সবই করতে পারবেন।
দেশটির লক্ষ্য হচ্ছে- জাপান, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, হংকং, ম্যাকাওসহ ইউরোপ ও আমেরিকার পর্যটকদের আকৃষ্ট করা।
এদিকে ২০২২ সালে তাইওয়ানে এসেছিলেন মাত্র ৯ লাখ পর্যটক। এর মধ্যে সবচেয়ে বেশি পর্যটক ছিল ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের। অথচ ২০১৯ সালে এই দ্বীপ রাষ্ট্রে এসেছিলেন ১ কোটি ১৮ লাখ পর্যটক। ২০১৮ সালের তুলনায় যা প্রায় ৭ শতাংশ বেশি ছিল।
কিন্তু ২০২০ সালের শুরুতে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে তাইওয়ান নিজেদের সীমান্ত বন্ধ করে দেয়। ২০২২ সালে বেশিরভাগ নিষেধাজ্ঞা তুলে নিলেও প্রত্যাশা অনুযায়ী পর্যটক আসেননি। এ কারণে এমন উদ্যোগ নিয়েছে দেশটি।
অবশ্য তাইওয়ানের সরকারের পক্ষে জানানো হয়নি, ঠিক কবে থেকে এ সুবিধা চালু হবে এবং অর্থ পেতে কীভাবে আবেদন করতে।





Post a Comment