২০ ফুটের কুয়োতে পড়ল শিশু, সারা রাত ফণা তুলে পাহারা দিল সাপ!

ODD বাংলা ডেস্ক: মাঠের পাশে শুকনো পাতকুয়ো, গভীরতা প্রায় ২০ ফুট। তার মধ্যেই পড়ে ছিল একরত্তি শিশু। সারা রাত ও ভাবে কাটানোর পর সকালে তাকে উদ্ধার করা হয়। শিশুর কান্নার শব্দ শুনে তাকে কুয়ো থেকে তোলেন এক গ্রামবাসী। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কে ওই শিশুকে কুয়োয় ফেলে চলে গিয়েছেন, জানা যায়নি। তবে গ্রামে এক অদ্ভুত ‘মিরাকল’-এর জন্ম দিয়েছে একরত্তি।ঘটনাটি উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলার। শুক্রবার শিশুটিকে কুয়ো থেকে উদ্ধার করেন বছর ৫০-এর প্রেম রাজ। মাঠে কাজ করতে করতে শিশুর কান্নার শব্দ শুনতে পান তিনি। কুয়োতে নেমে তিনি দেখেন, শিশুটির পাশেই ফণা তুলে বসে আছে একটি সাপ। তাঁকে কুয়োয় নামতে দেখে ধীরে ধীরে সাপটি সরে যায় বলে দাবি প্রৌঢ়ের। এর পর তিনি শিশুটিকে কোলে তুলে নিয়ে আসেন। স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর তাকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.