যে চার রাশির মানুষ অন্যের হৃদয় ভাঙে

 


ODD বাংলা ডেস্ক: সম্পর্ক বেশিরভাগ সময়ই সুন্দর মুহূর্ত দিয়ে শুরু হয়। তবে সময়ে সঙ্গে সঙ্গ অনেক সম্পর্কের সুন্দর স্মৃতি ফিকে হতে শুরু করে। একটি সম্পর্কের শেষ অনেকের জীবনে খারাপ সময় বয়ে আনতে পারে।

আবার অনেকে আছেন যারা সম্পর্ক ভাঙার বিষয়টি সামাল দিতে পারেন দ্রুত। যে কারোর ক্ষেত্রেই সম্পর্ক ভাঙতে পারে তবে এমন চারটি রাশি রয়েছে যাদের এই সম্ভাবনা সবচেয়ে বেশি। চলুন তবে জেনে নেয়া যাক সেই চার রাশি সম্পর্কে-


সিংহরাশি

সিংহরাশির জাতকরা জন্মগতভাবেই প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী। আর এটি বেশিরভাগ সময় স্বকেন্দ্রিক হয়। তারা পার্টির কেন্দ্রবিন্দু হতে পছন্দ করেন এবং সবার মনোযোগ আকর্ষণ করতে চান। সুতরাং আপনি যদি তাকে তার মনের মতো করে মনোযোগ দিতে না পারেন এবং যদি আপনার থেকে প্রশংসা ও স্বীকৃতি না পান তাহলে আপনাকে ছাড়তে তিনি দ্বিধা করবেন না।


ধনুরাশি

ধনুরাশির জাতকদের জীবনে উত্তেজনা ও সাহস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্পর্কের বিষয়টি যখন আসে তখন তারা তাদের স্বাধীনতা ও অনুসন্ধানের প্রতি ভালোবাসার সঙ্গে কখনোই আপস করেন না। যদি কখনো তাদের সঙ্গী তাদের বেঁধে দেওয়ার চেষ্টা করে তবে তাদের হৃদয় ভেঙে ফেলার আগে তারা দুইবার ভাবেন না।


বৃষরাশি

বৃষরাশির জাতকদের সহ্য ক্ষমতা অনেক বেশি। যতক্ষণ তারা চাইবে ততক্ষণ বিষয়টি সহ্য করতে পারেন। কিন্তু যদি সঙ্গীর দ্বারা তারা প্রতারিত হন এবং বিশ্বাস ভেঙে যায় তাহলে তারা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে দ্বিতীয়বার ভাবেন না। এটি করতে তারা মোটেই পিছপা হন না।


কুম্ভরাশি

কুম্ভরাশির জাতকরা সহজ-সরল প্রকৃতির এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন। তবে তারা সম্পর্কে থাকা অবস্থায় অন্যদের সঙ্গে আনন্দময় কথোপকথনে পারদর্শী। তারা সরাসরি সঙ্গীকে ছেড়ে দেন না কিন্তু তার কার্যকলাপ সঙ্গীর হৃদয় ভেঙে দেয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.