গুরুতর অসুস্থ মুকুল রায়, ভরতি কলকাতার বেসরকারি হাসপাতালে
ODD বাংলা ডেস্ক: গুরুতর অসুস্থ মুকুল রায়। স্নায়ুজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন তিনি। রবিবার রাতে বাড়াবাড়ি হওয়ায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে। আপাতত স্থিতিশীল তৃণমূল নেতা। তবে কয়েকটা দিন হাসপাতালে থাকতে হবে তাঁকে।দীর্ঘদিন ধরেই অসুস্থ মুকুল রায়। স্নায়ুজনিত সমস্যায় ভুগছেন তিনি। গত শুক্রবার চেক আপ করাতে হাসপাতালে গিয়েছিলেন। প্রাথমিক পরীক্ষার পর বাড়ি ফিরে গিয়েছিলেন প্রবীণ নেতা। তারপর রবিবার ফের অসুস্থ হন তিনি। এরপরই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভরতি করা হয়।তাঁর মাথায় জল জমেছে বলে সূত্রের দাবি। সেই চিকিৎসার স্বার্থেই হাসপাতালে চিকিৎসাধীন মুকুল রায়। স্থিতিশীল হলেও আপাতত চিকিৎসকদেক পর্যবেক্ষণেই থাকতে হবে তাঁকে।




Post a Comment