'ইডি, সিবিআই-এর ডাক পেলাম না', আক্ষেপের সুরে কটাক্ষ শ্রীলেখার

ODD বাংলা ডেস্ক: কয়েক দিন ধরে খবরের শিরোনামে রয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত। নিয়োগ দুর্নীতি মামলার জল গড়িয়েছে বহু দূর। কারণ এই নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের থেকে তিনি নাকি ৪০ লক্ষ টাকা দামের গাড়ি নিয়েছিলেন।সেই রেশ ধরেই কটাক্ষের সুর শ্রীলেখার পোস্টে। ফেসবুকে শ্রীলেখা লেখেন, “জীবনে একটা ইডি, সিবিআই-এর ডাক পেলাম না!!! রোজ়ভ্যালি থেকে কুন্তল... ছিঃ ছিঃ” বহু বছর ধরে যে নায়িকা একই কোম্পানির গাড়ি ব্যবহার করছেন, সে কথাও উল্লেখ করেছেন তাঁর পোস্টে। শ্রীলেখা আরও যোগ করেন, “আর পরের ছবির প্রযোজকের আশায়। ধুর ধুর! পতিবাদ থুরি প্রতিবাদ করছি।”

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.