আগামী সপ্তাহেই রাজ্যে কালবৈশাখীর সম্ভাবনা, কোন কোন জেলায় পড়বে প্রভাব?

ODD বাংলা ডেস্ক: জেলায় জেলায় বাড়ছে গরমের তেজ। এরই মাঝে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী সপ্তাহেই বাংলায় হতে পারে ঝড়বৃষ্টি। ভিজতে পারে মূলত কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলি। সোমবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা।রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৭-৮০ শতাংশ। জলীয় বাষ্প কম থাকায় শুষ্কভাব ছিল। পশ্চিমবঙ্গের উপর এই মুহূর্তে একটি গভীর অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার প্রভাবে শনিবার থেকেই আবহাওয়ায় বদল দেখা গিয়েছে। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। আবহাওয়া অফিস সূত্রের খবর, আগামী সপ্তাহে আরও একটি ঝঞ্ঝা উপস্থিত হতে পারে দক্ষিণবঙ্গে। ফলে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। মার্চের মাঝামাঝি বাংলায় কালবৈশাখীর দেখা যেতে পারে। বৃষ্টি হবে মূলত কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.