‘আমার স্বামী বিষ খাইয়ে সতীশ কৌশিককে খুন করতে পারে’, দিল্লির ব্যবসায়ীর স্ত্রীর মন্তব্যে চাঞ্চল্য


ODD বাংলা ডেস্ক: যত সময় গড়াচ্ছে, ততই অভিনেতা-পরিচালক সতীশ কৌশিকের মৃত্যুকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধছে। তাঁর ফার্মহাউস থেকে সদ্যই ‘নিষিদ্ধ’ ওষুধের পাতা উদ্ধার হয়েছে। তারই মাঝে ব্যবসায়ী বিকাশ মালুর দ্বিতীয় স্ত্রী সানভির পাঠানো চিঠি ঘিরে রহস্য আরও জমাট বেঁধেছে। দিল্লি পুলিশ কমিশনারকে পাঠানো ওই চিঠিতে ব্যবসায়ীর স্ত্রীর সন্দেহ, তাঁর স্বামীই হয়তো খুন করেছেন সতীশকে। এই অভিযোগ পাওয়ার পর তদন্তের নির্দেশ দিল দিল্লি পুলিশ। প্রয়োজনে তলব করা হতে পারে সানভিকে। সানভির দাবি অনুযায়ী, সতীশ কৌশিক তাঁর স্বামীকে ১৫ কোটি টাকা দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল দুবাইয়ে কোনও একটি ব্যবসায় লগ্নি করা। পরে অবশ্য সতীশ কৌশিক টাকা ফেরত চান। কিন্তু ওই বিপুল টাকা ফেরত দিতে মোটেও রাজি ছিলেন না বিকাশ। আর সে কারণে কোনও ওষুধ দিয়ে তাঁর স্বামীই হয়তো অভিনেতা-পরিচালককে খুন করেছেন বলেই অভিযোগ ব্যবসায়ীর স্ত্রীর। উল্লেখ্য, এই প্রথমবার নয়। এর আগেও নিজের স্বামীর বিরুদ্ধে প্রশাসনিক সাহায্য দাবি করেছিলেন সানভি। ওইবার অবশ্য বিকাশের বিরুদ্ধে বৈবাহিক ধর্ষণের অভিযোগ তুলেছিলেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.