১০০ কোটিতে পোষাচ্ছে না! পুষ্পা ২-এর জন্য কত টাকা পারিশ্রমিক হাঁকালেন আল্লু অর্জুন?
ODD বাংলা ডেস্ক: পুষ্পা মুক্তির পর এই ছবির দ্বিতীয় ভাগ নিয়ে খুবই উচ্ছ্বসিত দর্শক। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, আগামী ৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিনে সামনে আসবে পুষ্পা ২-এর ফার্স্ট লুক। অন্যদিকে টিনসেল টাউনের অন্দরে জোড় গুঞ্জন, পুষ্পা ২-এর জন্য প্রাথমিকভাবে ১৫০ কোটি টাকা দাবি করেছেন দক্ষিণী সুপারস্টার।আল্লু অর্জুন পুষ্পা ২-এর জন্য ১৫০ কোটি টাকা দাবি করলেও তাঁর দাবি রাখতে পারেননি ছবির নির্মাতারা। জানা যাচ্ছ, পুষ্পা ২-এর জন্য তেলুগু সুপারস্টারের সঙ্গে রীতিমতো দর কষাকষি চলেছে। শেষ পর্যন্ত নাকি রফা হয়েছে ১২৫ কোটি টাকায়।সূত্রের খবর অনুযায়ী, আল্লু অর্জুন তাঁর নতুন প্রোজেক্ট নিয়ে খুবই আশাবাদী। পুষ্পা ২-এর সাফল্য বাহুবলী ২ ও কেজিএফ ২-এর মতো ব্লকবাস্টার ছবির বিশ্বব্যাপী আয়কে ছাপিয়ে বক্স অফিসে নতুন রেকর্ড গড়বে।এদিকে মুক্তির আগেই নাকি হাজার কোটির বেশি ব্যবসা করে ফেলেছে পুষ্পা ২। কী ভাবে এল এই সাফল্য এখন উঠছে সেই প্রশ্নই। জানা গিয়েছে, সব কটি ভাষায় পুষ্পা ২-র নির্মাতারা সেলুলয়েডে ছবি মুক্তির জন্য হাজার কোটি টাকায় সত্ত্ব বিক্রিতে চুক্তিবদ্ধ হয়েছেন।





Post a Comment