নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী! তৃতীয়বার চিনের প্রেসিডেন্ট শি জিনপিং
ODD বাংলা ডেস্ক: তৃতীয়বারের জন্য চিনের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন শি জিনপিং। আগামী পাঁচ বছরের জন্য তাঁকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করল চিনা পার্লামেন্ট National Peoples Congress। শুক্রবার সরকারি ভাবে একথা ঘোষণা করে চিনা কমিউনিস্ট পার্টি বা CCP।গত বছরের অক্টোবরে রাজধানী বেজিংয়ে ২০ তম পার্টি কংগ্রেসের আয়োজন করে CCP। ওই পার্টি কংগ্রেসেই দলের সাধারণ সম্পাদক বা General Secretary হিসেবে নির্বাচিত হন জিনপিং। তখনই একরকম ফের তাঁর প্রেসিডেন্ট হওয়া একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল।চিনা সংবাদমাধ্যম সূত্রে খবর, জিনপিং ঘনিষ্ঠ লি কুয়াংকে এবার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করতে পারে National Peoples Congress। ২০১৩ থেকে ওই পদে রয়েছেন লি কোকিয়াং।





Post a Comment