এবার বন্দে ভারত তৈরি করবে TATA!

ODD বাংলা ডেস্ক: এবার টাটাদের হাতে তৈরি হবে বন্দে ভারত এক্সপ্রেস। এই মুহূর্তে ভারতীয় রেলের অন্যতম গর্বের ট্রেনে লাগছে টাটাদের ছোঁয়া। বন্দে ভারত ট্রেনের জনপ্রিয়তা বৃদ্ধি পেতেই এবার টাটা স্টিলের কারখানাতেও তৈরি হবে বন্দে ভারত এক্সপ্রেস। আগামী এক বছরে তার ২২টি ট্রেন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে টাটা স্টিল। এবিষয়ে টাটা স্টিল এবং ভারতীয় রেলওয়ের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে বলে জানা গিয়েছে।রেলমন্ত্রকের তরফে এখন দেশজুড়ে বন্দে ভারত চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সেদিকে নজর রেখেই আগামী দুই বছরে ২০০টি নতুন বন্দে ভারত ট্রেন তৈরিতেই পাখির চোখের দৃষ্টিতে নজর রয়েছে রেলের। একইসঙ্গে চালু করার পরিকল্পনা রয়েছে বন্দে ভারত স্লিপার কোচেরও। ২০২৪ সালের মার্চ মাসের মধ্যেই এই স্লিপার ক্লাসের বন্দে ভারত চালুর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.