মার্চের মাঝামাঝি দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা!

ODD বাংলা ডেস্ক: দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। কোথাও আংশিক মেঘলা আকাশ। আজ, শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে মার্চের মাঝামাঝি।আজ, শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি বেশি। গতকাল, বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি কম তাপমাত্রা । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৫ থেকে ৮০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে ২৩ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।মার্চের মাঝামাঝি দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। ১৬ ও ১৭ মার্চ বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। ১৫ মার্চ বুধবার থেকে আবহাওয়া বদল হবে দক্ষিণবঙ্গে। বুধবারের পর তাপমাত্রা বেশ কিছুটা কমে যাবে। তার আগে কয়েকদিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.