ঝুলিতে তাঁর একের পর এক পুরস্কার, নতুন কী চমক আনতে চলেছেন পরিচালক অনির্বেদ চট্টোপাধ্যায়

ODD বাংলা ডেস্ক: চলচ্চিত্র তথা বিনোদন দুনিয়ায় অণুছবি এক অনন্য প্ল্যাটফর্ম। শিক্ষানবীশ এবং নবাগতদের ক্রিয়েটিভ জগতে হাতেখড়ির জন্য বেশ জনপ্রিয় হয়েছে অণুছবি বা শর্টফিল্ম। মূলতঃ অংশের মধ্যে সমগ্রকে তুলে ধরাই কিন্তু অণুছবির প্রধান চ্যালেঞ্জ। বেশ কিছু সময়ে এমন কিছু থিম নিয়ে এমন অনেক ছোটছবি হয়েছে যা স্বয়ংসম্পূর্ণতায় পূর্ণদৈর্ঘ্যের ছবিকেও ছাপিয়ে  গিয়েছে।

বর্তমানে এক ঝাঁক ভিন্ন স্বাদের অণুছবি নির্মাণ করে চলেছেন স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাতা অনির্বেদ চট্টোপাধ্যায়। তাঁর পরিচালিত বেশ কয়েকটি অণুছবি ইতিমধ্যেই দেশ-বিদেশের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে বিভিন্ন বিভাগে পুরস্কার লাভ করেছে।

অনির্বেদ পরিচালিত আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বেশ কয়েকটি অণুছবি:- ডক্টর সিতাংশু খাটুয়া - গান্ধর্বী খাটুয়া অভিনীত "মননে রবীন্দ্রনাথ", ছোটো পর্দার জনপ্রিয় অভিনেতা দেবরাজ মুখার্জী এবং সদ্য প্রয়াত মডেল অভিনেত্রী বিদিশা দে মজুমদার অভিনীত "ভাঁড় - THE CLOWN", টলি পাড়ার পরিচিত অভিনেতা সঞ্জীব সরকার অভিনীত "যে জন থাকে আড়ালে" এবং সমাজের তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি সম্মান জানিয়ে জিনাত রেহেনা ইসলাম প্রযোজিত (BEST SILENT DRAMA at GOA INTERNATIONAL FILM COMPETITION & 3rd BEST DIRECTOR at INDIAN INTERNATIONAL SHORT FILM FESTIVAL) "উত্তরণ - HUMAN BEYOND GENDER", যার প্রিমিয়ার হয়ে গেলো গত ১২ই জানুয়ারি বহরমপুর ঋত্বিক সদনে, উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী শ্রীলেখা মিত্র সহ আরও অনেকে।

এমনকি, ভাঁড় - THE CLOWN শর্ট ফিল্মটির জন্যে তিনি ইতিমধ্যেই কলকাতা প্রেস ক্লাবে সংবর্ধিত হয়েছেন, পেয়েছেন BEST CONCEPT (সেরা ভাবনা) এর খেতাব এবং একই অণুছবির জন্যে মেদিনীপুর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ থেকে BEST ACTOR, মুম্বাইয়ের miipshortfilmfestival থেকে BEST ACTOR এবং গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে BEST PROMISING FILM এবং BEST CHARACTER ACTOR পুরস্কার।

সম্প্রতি অণুছবির পাশাপাশি অনির্বেদ একটি ফিচার ফিল্মের কাজও করলেন সহযোগী পরিচালক হিসেবে। এছাড়া আরও দুটি ফিচার এবং স্বল্প দৈর্ঘ্যের ছবির কাজ শুরু হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য চলতি বছরে তারই পরিচালনায় আরও একটি অণুছবি মুক্তি পেতে চলেছে, তবে তার বিষয়বস্তু সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। আগামী কাজে কী নতুনত্ব পেতে চলেছেন দর্শকরা, তার উত্তর সময়ের হাতে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.