থালাবাসন পরিষ্কারের কলাকৌশল

 


ODD বাংলা ডেস্ক: খাবার খাওয়ার পর থালাবাসন পরিষ্কার করা অনেকের কাছেই বেশ ঝামেলা কাজ মনে হয়। আগে চুলার ছাই, কাদামাটি, বাশপাতা, ন্যাকড়া দিয়ে থালাবাসন পরিষ্কার করা হলেও এখন তা অতীত। এখন কঠিন, তরল, বাষ্পীয় নানা আধুনিক উপাদান পাওয়া যায়। এগুলোর ব্যবহার ও কলাকৌশল জানা থাকলে খুব সহজে ঝামেলা ছাড়াই বাসনকোসন পরিষ্কার করা যায়।


১। তেল আর মসলাদার খাবার খাওয়ার পর প্লেট বাটির ময়লা সহজে উঠতে চায় না। এ জন্য জল হালকা গরম করে নিন। বাসনকোসন পরিষ্কারের সময় প্রথমেই এই জল ঢেলে নিন।


এতে লেগে থাকা তেল খুব দ্রুত পরিষ্কার হবে।

২। কাচের বাসন ধোয়ার সময় সাবান লাগলে অনেক সময় পিচলে গিয়ে ভেঙ্গে যায়। সহজে ধরাও যায় না।


এজন্য পাতলা নেটের কাপড় ব্যবহার করতে পারেন।

৩। রান্নার পাত্র পরিষ্কারের সময় স্টিলের মাজুনি ব্যবহার করুন। সহজেই ময়লা উঠে যাবে।


৪।বাসন ধোয়ার পর উল্টে রাখুন। যেন জল না জমে। জল জমলে অনেক সময় বাসনকোসনে দাগ পড়ে।

৫। খাবার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে থালাুবাসন ধুয়ে ফেলা উচিত। নইলে ব্যাকটেরিয়া সংক্রমণ শুরু হয়।


৬। খাওয়ার আগে ও পরে থালাবাসন পরিষ্কার করার জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল ডিস ওয়াশ ব্যবহার করতে পারেন।


৭। প্রথমে মাজুনি ঘষে ফেনা করে নিন। এরপর ময়লা দাগ লাগা থালাবাসন মাজলে দ্রুত পরিষ্কার হবে।


৮। ধোয়া শেষে বাসন মুছে রাখুন। বাসনের জল মোছার জন্য টয়লেট টিস্যু বা পাতলা সুতি কাপড় ব্যবহার করতে পারেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.