দুর্বল চুলের যত্নে ৬টি হেয়ার প্যাক

 


ODD বাংলা ডেস্ক: নিয়মিত যত্ন এবং পুষ্টির অভাবে চুল ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। চুলে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি না থাকলে চুলের গোড়া দুর্বল হয়ে যায়। দুর্বল চুলকে মজবুত করে তোলার জন্য কয়েকটি হেয়ার মাস্ক বেশ কার্যকরী ভূমিকা পালন করে।  


চলুন জেনে নেওয়া যাক এমন কয়েকটি হেয়ার মাস্ক সম্পর্কে।


১. কলা ও মধুর হেয়ার মাস্ক

একটি কলা খোসা ছাড়িয়ে এর সঙ্গে দুই চামচ মধু মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। এরপর চুলে মিশ্রণটি লাগানোর ৩০ মিনিট পর চুলে শ্যাম্পু করে নিতে হবে।

২. টক দই ও ডিম

একটি ডিম ফাটিয়ে এর সঙ্গে আধা কাপ টক দই মেশাতে হবে। দুটি উপকরণ ভালো করে মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি করুন।


মাস্ক চুলে লাগানোর পর ২০-৩০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।

৩. ভিটামিন ই ও নারকেল তেল

দুই টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে দুটি ভিটামিন ই ক্যাপসুল মেশাতে হবে। উপকরণগুলো ভালো করে মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি করতে হবে। চুলে লাগানোর এক ঘণ্টা পর শ্যাম্পু করে নিতে হবে।


৪.অ্যালোভেরা ও ক্যাস্টর অয়েল

দুই টেবিল চামচ অ্যালোভেরা জলের সঙ্গে এক চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ চুলে লাগানোর পর ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে নিতে হবে।


৫. আপেল সিডার ভিনেগার 

দুই কাপ জলে এক কাপ আপেল সিডার ভিনেগার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর শ্যাম্পু করার পর তা চুলে মাখিয়ে দুই মিনিট পরে চুল ধুয়ে ফেলতে হবে।


৬. মেথির হেয়ার মাস্ক

এটি আপনার চুলের জন্য খুবই উপকারী।


একটি পাত্রে দুই টেবিল চামচ মেথিদানা সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন তা বেটে পরিমাণমতো জল মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি করতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.